হাদি হত্যার বিচার

এবার দফায় দফায় সংঘর্ষ শাহবাগে, আন্দোলনকারী–পুলিশ মুখোমুখি

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ PM
শাহবাগে সংঘর্ষ

শাহবাগে সংঘর্ষ © সংগৃহীত

জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার বিকাল থেকে শুরু মুখোমুখি পরিস্থিতি এখন শাহবাগ মোড়ে বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এবং আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। 

এর আগে সন্ধ্যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে অবস্থানের একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এ সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, শাহবাগ ছাড়া শহিদ ওসমান হাদি হলের পাশেও একের পর এক গ্রেনেড ছুঁড়ছে পুলিশ। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। থমথমে হয়ে হয়ে উঠেছে পুরো এলাকার পরিস্থিতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সরকারপ্রধানের বাসভবন যমুনা এলাকায় জড়ো হয়ে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীরা বলেন, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দাবি করেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ এড়াতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9