টেকনাফে অভিযানে সিমেন্ট-ডিজেলসহ আটক ১৮ 

০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ PM
অভিযানে জব্দ করা সিমেন্ট ও ডিজেল

অভিযানে জব্দ করা সিমেন্ট ও ডিজেল © সংগৃহীত

মিয়ানমারে অবৈধভাবে পাচার ঠেকাতে সেন্ট মার্টিন-সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেল জব্দ করা হয়েছে। এসব অভিযানে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকসহ মোট ১৮ জন পাচারকারীকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার (৪ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান।

সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অপর দিকে পরদিন শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাত ২টার দিকে একই এলাকায় অবস্থানরত মিয়ানমারের একটি ফিশিং বোট তল্লাশি করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা মালামাল এবং পাচার কাজে ব্যবহৃত দুটি বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬