খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শোক জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’

এর আগে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।’

সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরের কালোমুখো হনুমান খাদ্যসংকটে
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও বের কর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক…
  • ১০ নভেম্বর ২০২৬
যুবককে ভ্যান থেকে নামিয়ে কুপিয়ে ছিনতাই দেখছিলেন সবাই, এগিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
চাটমোহরে সার লুটের ঘটনায় থানায় মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950