ভর্তি পরীক্ষার জন্য জামায়াতের মহাসমাবেশ স্থগিত

২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ PM
জামায়াত

জামায়াত © লোগো

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর এই ঘোষণা দেওয়া হয় দলটির পক্ষ থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’

বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের পক্ষে এই বিবৃতি দেওয়া হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে জামায়াতের এই সমাবেশ পরিবর্তন করার আহ্বান জানানো হয়। এরপর বিষয়টি নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ‘পরে সিদ্ধান্ত নেওয়া হবে’ বলে জানানো হয় দ্য ডেইলি ক্যাম্পাসকে। মূলত এসবের জেরেই আজ সন্ধ্যার পর এক বিবৃতি দিয়ে এই মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দেয় জামায়াত।

তথ্যমতে, কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে। কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সা…
  • ১৬ জুলাই ২০২৬
৩৯ বছরে এসেও ১৯ এর ফর্ম, রহস্য জানালেন মেসি
  • ১৬ জুলাই ২০২৬
ঢাকা-সিলেটে রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ও কুড়িগ্র…
  • ১৬ জুলাই ২০২৬
ব্রেইন ফগের কারণেই কি বারবার ভুলে যাচ্ছেন, জেনে নিন দূর করা…
  • ১৬ জুলাই ২০২৬
গোল করে আবেগাপ্লুত লাউতারো বললেন, ‘আমি এই গোল করার স্বপ্ন দ…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন কয় ধাপে, মতামত দেবে না সচিব কমিটি
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence