‘ভারতবিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ AM
বাংলাদেশ ও ভারতের পতাকা

বাংলাদেশ ও ভারতের পতাকা © সংগৃহীত

বাংলাদেশে কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’ এই ঘোষণা দিয়েছে। সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, তারা ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় মানবিক বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা রোগীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।

তবে বর্তমান পরিস্থিতিতে সেই ছাড়ও আর বহাল রাখা হচ্ছে না বলে জানান তিনি। উজ্বল ঘোষ বলেন, বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিককেই হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে মোট ১৮০টি হোটেল রয়েছে এবং সব সদস্যই এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবেন। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্রের বরাতে জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে শিলিগুড়ি সফর করে থাকেন। নতুন এই সিদ্ধান্ত তাদের যাতায়াত ও অবস্থানের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9