তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ PM
বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিল (ইনসেটে মিষ্টি বিতরণ)

বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিল (ইনসেটে মিষ্টি বিতরণ) © টিডিসি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিকের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথচারী ও স্থানীয় জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর জামাল হক, সদস্যসচিব মো. নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, যুবদল নেতা মো. জাহিদ হাসান, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. এনামুল হক বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ এ সময় বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখবে। আনন্দ মিছিলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যায়।

ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9