শান্তি রক্ষা মিশনে গিয়ে ৮ দিনের মাথায় প্রাণ গেল মাসুদ রানার

১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ PM
মাসুদ রানা

মাসুদ রানা © সংগৃহীত

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী। নিহতদের মধ্যে একজন হলেন নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসীরা জাতিসংঘের ওই ঘাঁটিতে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত মাসুদ রানা বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার মালিথার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাত্র আট দিন আগে তিনি শান্তি রক্ষা মিশনে যোগ দিতে সুদানে যান। স্বল্প সময়ের মধ্যেই তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ১৪ বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এর মধ্যে ছয়জন নিহত ও আটজন আহত।

আইএসপিআর আরও জানায়, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে ও সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান। আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসা ও উদ্ধার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9