শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে তালা, ফুল দিতে গিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা

১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ PM
তালা খুলছেন জেলা প্রশাসনের এক কর্মচারী। পরে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান সাংবাদিকরা

তালা খুলছেন জেলা প্রশাসনের এক কর্মচারী। পরে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান সাংবাদিকরা © টিডিসি

শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’য় তালাবদ্ধ পাওয়া গেছে। ফুল দিতে গিয়ে তালাবদ্ধ পেয়ে ক্ষুব্ধ হন সাংবাদিকরা। তবে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা জানান, কর্তৃপক্ষের কোন নির্দেশনা না থাকায় ‘দুর্জয় পাবনা’র তালা খোলা হয়নি।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পনের জন্য রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পদযাত্রা নিয়ে স্মৃতিসৌধের সামনে উপস্থিত হন পাবনা প্রেসক্লাবের সাংবাদিকরা। এ সময় স্মৃতিসৌধের বাইরে ও ভেতরে চারটি তালা ঝুলছিল। এ সময় বিম্ময় ও ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা।

সাংবাদিকদের দাঁড়িয়ে থাকা দেখতে পেয়ে দূর থেকে ছুটে আসেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী ওয়াজেদ মিয়া ও আরদালী সুজন মিয়া। সাংবাদিকরা গেটের বাইরে পুস্পস্তবক অর্পণ করতে গেলে কিছুক্ষণ পর এক ঝোপা তালার চাবি নিয়ে হাজির হন একজন কর্মচারী।

নাম প্রকাশ না করার শর্তে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ কোন দিবস আছে সেটা তার জানা নেই। আর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এমন কোনো নির্দেশনা আমাকে দেয়া হয়নি। যে কারণে এটার তালা খোলা হয়নি। এখন খুলে দিচ্ছি, আপনারা ফুল দিয়ে যান।’

জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ ওয়াজেদ আলী বলেন, ‘এটা আমাদের চেতনার ব্যাপার। বুকে ও মনে ধারণ-লালন করি। আমি নিজেও ছুটে এসেছি। কিন্তু কর্মচারীদের কেন জানানো হয়নি আর খোলা রাখা হয়নি ব্যাপারটা আমার জানা নেই।’

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘এমন সময় বা এমন দৃশ্য দেখতে হবে এটা মাথায় আসেনি। মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশকে মেধাশুন্যের উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। যার ফলশ্রুতিতে শহীদ বুদ্ধিজীবি দিবস। অথচ আমাদের সেই চেতনার আজ এই অবস্থা। তিনি বলেন, আমি মনে করি জেলা প্রশাসনের এটা চরম দায়িত্বহীনতা ও উদাসীনতা।’

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কেমন কথা। তার মানে জেলা প্রশাসন কি শহীদ বুদ্ধিজীবি দিবস আজ সেটা জানে না, নাকি জেনে পালন করবে না এবং অন্যদের পালনে নিরুৎসাহিত করতে এমনটি করেছে। তীব্র প্রতিবাদ জানালাম এমন কাণ্ডে।’

পাবনা অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান বলেন, ‘সকাল আটটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাই দূর্জয় পাবনা স্মৃতিসৌধে। কিন্তু ভিতরের দরজা তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কেন কি জন্য তালা দেয়া ব্যাপারটা বুঝতে পারিনি, ভালোও লাগেনি।’

বুমহান মুক্তিযুদ্ধের স্মৃতি লালন ও ধারণকারী একাধি ব্যক্তির সঙ্গে আলাপকালে তারা বলেন, ‘২৪-এর পর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস একেবারেই তলানীতে গিয়ে আটকে আছে। যে কোন সময় তলানী শুন্য হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। রোববার শুধুমাত্র পাবনা প্রেসক্লাব, অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরি, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবি দিবসে। এটা চেতনা নয়, এটা আমাদের লজ্জার ব্যাপার।’

এ বিষয়ে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে তার কিছু বলার নেই। তিনি স্যার (জেলা প্রশাসকের) সঙ্গে কলা বলার পরামর্শ দেন।’  

এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে কথা বলার জন্য কয়েকজন সাংবাদিক বিভিন্ন সময়ে তার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা দিলেও কোনো সাড়া মেলেনি।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9