যুবদলের দুই নেতাকে দুর্বৃত্তের গুলি

১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ AM
গুলিবিদ্ধ দুই যুবদল নেতা

গুলিবিদ্ধ দুই যুবদল নেতা © সংগৃহীত

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান কর্তব্যরত চিকিৎসক। 

হাসপাতালে আহতদের দেখতে আসা কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন। তিনি বলেন, প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬