ঝালকাঠিতে জামায়াতের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি

ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নলছিটিতে ইসলামি ও সমমনা আট দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা।

বক্তারা বলেন, সন্ত্রাস ও স্বৈরাচারের রাজত্ব বাংলার মানুষ আর মেনে নেবে না। তরুণ প্রজন্ম অতীতেও সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও যে কোনো স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করা হবে।

এ সময় তারা অভিযোগ করে বলেন, গত সোমবার মোল্লারহাট ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দলের এক কর্মীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলার খবর পেয়ে ইউনিয়ন জামায়াতের নেতা প্রভাষক মনির হোসেন ঘটনাস্থলে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

হামলার ঘটনায় নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬