তারেক রহমান জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি: এমরান সালেহ প্রিন্স

২৩ নভেম্বর ২০২৫, ০৬:১০ AM
সৈয়দ এমরান সালেহ প্রিন্স

সৈয়দ এমরান সালেহ প্রিন্স © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশের জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, তৃণমূল থেকে জাতীয় রাজনীতির শীর্ষে পৌঁছানোর অদম্য যাত্রায় তারেক রহমান পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছেন। জনপ্রত্যাশা ধারণ করে তিনি এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চান যেখানে হিংসা-বিদ্বেষের স্থান নেই; থাকবে ঐক্য, সম্প্রীতি, উন্নয়ন ও সমৃদ্ধির ইতিবাচক রাজনীতি। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সংগ্রামে তারেক রহমানের দূরদর্শিতা, কৌশল ও আধুনিক রাজনৈতিক ধারণা জাতীয় পর্যায়ে নতুন গতিপথ তৈরি করেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের ঘাঁসিগাঁও বাজারে গণসংযোগ শেষে ঘাঁসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে—উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। ক্ষমতায় এলে দলীয়করণের মাধ্যমে উন্নয়ন নয়, বরং সার্বজনীন, সুষম ও সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি।

গারো পাহাড়ের পাদদেশে হালুয়াঘাট ও ধোবাউড়াকে দীর্ঘদিনের অবহেলিত জনপদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য ও বেকারত্বের কারণে এলাকাজুড়ে হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসানের পর দেশ নতুন রাষ্ট্র কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে—নতুন আশা ও আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। আলোকিত হালুয়াঘাট-ধোবাউড়া গড়তে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, সমাজে বিভাজন বা রাজনৈতিক বৈরিতা কোনো এলাকায় উন্নয়নের সহায়ক নয়। বিভাজন পরিহার করে ঐক্যের পথে এগোতে হবে। জনগণের সমর্থন পেলে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উন্নত, সমৃদ্ধ ও সক্রিয় জনপদ গড়ে তুলতে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

আসন্ন নির্বাচনে হালুয়াঘাট ও ধোবাউড়ার ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সার্বিক উন্নয়নের জন্য সবার সঙ্গে পরামর্শ করে একটি পূর্ণাঙ্গ ‘মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হবে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9