জেলের জালে ধরা পড়ল বিষাক্ত ‘লায়নফিশ’

লায়নফিশ

লায়নফিশ © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আব্দুল মান্নান মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক মাছ ‘লায়নফিশ’। কেউ একে ‘বাঘা মাছ’, আবার কেউ ‘রাওয়া মাছ’ নামে চেনে।

সোমবার (৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি আনা হলে রঙিন দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা ও আকর্ষণীয় গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় আড়তে।

বিশেষজ্ঞদের মতে, লায়নফিশ মূলত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ পানিতে বাস করে। এ মাছ সাধারণত ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। এটি একদিকে ভয়ংকর শিকারি, অন্যদিকে বিষাক্ত পাখনার কারণে পরিচিত ‘গভীর সমুদ্রের রঙিন আতঙ্ক’ নামে।

জেলে আব্দুল মান্নান মাঝি বলেন, গত পরশু কুয়াকাটা উপকূলের গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অচেনা মাছটিও ধরা পড়ে। দেখতে সুন্দর হলেও শুনেছি এটি বিষাক্ত।

মুন্নি ফিশের ম্যানেজার হিরন বলেন, প্রথমে সাধারণ মাছ ভেবেছিলাম। পরে দেখি রঙ অদ্ভুত আর পাখনাগুলো কাঁটার মতো। তখনই বুঝলাম এটা বিরল প্রজাতির কিছু।

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, লায়নফিশ দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর মাছ। এর পাখনার কাঁটার বিষে মানুষ আক্রান্ত হলে তীব্র ব্যথা, ফোলাভাব, এমনকি শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে ধরা বিপজ্জনক।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, লায়নফিশের পাখনায় বিষ থাকে। অসতর্কভাবে স্পর্শ করলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাই এ মাছ ধরতে হলে যথাযথ সতর্কতা নেওয়া জরুরি।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9