রাজধানীতে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

০১ নভেম্বর ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৫, ০১:৪৮ PM
স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা © সংগৃহীত

রাজধানী হাজারীবাগ থানার ঝাউসাচর এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে রুমেছা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১ নভেম্বর) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

রুমেছা আক্তারের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ফলিয়া গ্রামের মৃত সোহরাব আলীর মেয়ে। বর্তমানে স্বামী সন্তান নিয়ে হাজারীবাগ ঝাউচর এলাকায় থাকতেন তিনি।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, ‘স্বামী সন্তান নিয়ে হাজারীবাগ ঝাউচর এলাকায় থাকতেন গৃহবধূর রুমেছা আক্তার। তিনি অনেক জেদি প্রকৃতির ছিলেন বলে জানা যায়। রান্না করতে চাইতো না। নিজের মতো করে চলতে চাইতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। গতকাল সকালে তার স্বামী বাসা থেকে বের হওয়ার সময় দেখে তার স্ত্রী রান্না করেনি। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তার স্বামী বাসা থেকে চলে যান। এরপর দুপুরের দিকে তার বাচ্চার কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা এসে দেখে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।’

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬