ছুটি নেই নভেম্বরে, ঘুরতে যাওয়ার সময় মেলাতে যেতে হবে ডিসেম্বরে

২৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ফটো

২০২৫ সাল শেষ হতে এখনও বাকি আছে দুই মাসের বেশি সময়। তবে চলতি মাসের বাকি সময়ে এবং নভেম্বরে কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বরে রয়েছে ২টি সাধারণ ছুটি। এরমধ্যে একটি ছুটি বৃহস্পতিবার পড়েছে। ফলে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তাই বছরের শেষ দিকে এই টানা ছুটির সুযোগ কাজে লাগিয়ে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন তারা। 

চলতি বছরের শেষ দুটি ছুটির একটি হলো বিজয় দিবস (১৬ ডিসেম্বর), যা মঙ্গলবার পড়েছে। অন্যটি হলো যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর); যা বৃহস্পতিবার হওয়ায় এরসঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার।  

উল্লেখ্য,  চলতি বছরে বেশ কয়েকটি লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এরমধ্যে ঈদুল ফিতরে ৯ দিন ও ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা   সবশেষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন ছুটি কাটিয়েছেন তারা। 

মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬