অসহায় ১৯ পরিবারের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করল জামায়াত

১৪ অক্টোবর ২০২৫, ০৮:১৯ PM
 ছাগল ও সেলাই মেশিন বিতরণ করল জামায়াত

ছাগল ও সেলাই মেশিন বিতরণ করল জামায়াত © টিডিসি

যশোর জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় ১৯ পরিবারের মাঝে ১৪টি ছাগল ও পাঁচটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে যশোর জেলা জামায়াতের ইসলামের অফিসের সামনে এসব বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠান বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৩ আসনের সদর উপজেলার জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন।

আরও পড়ুন: আন্দোলনে এখন পর্যন্ত যেসব দল-সংগঠনকে পাশে পেলেন শিক্ষকরা

এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর শহর নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসাইন, ব্যবসায়িক ফোরাম'র যশোর জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, রবিউল ইসলাম, আব্দুর রহমান বাবলু, আনোয়ার সাদাত এবং ইসরাফিল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পেশাজীবী থানা অফিস সেক্রেটারি গাউসুল আজম।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬