ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

১০ অক্টোবর ২০২৫, ০৮:০২ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সদর উপজেলার ফতেহপুর ও শর্শদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাঙামাটি সদর থানার বাগাইছড়ি ইউনিয়নের খেদারছড়া গ্রামের মনিময় চাকমার ছেলে জিকেন চাকমা (২০)। অন্যজনের এখনো পরিচয় শনাক্ত হয়নি (রাত ৯ টা পর্যন্ত)।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে খবর পেয়ে ফতেহপুর রেলক্রসিং এলাকা থেকে জিকেন চাকমার মরদেহ উদ্ধার করা হয়। রেললাইনে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত তিনি ট্রেনে কাটা পড়েন। এর আগে দুপুর ২টার দিকে শর্শদি ও গুণবতী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে শার্ট ও লুঙ্গি ছিল। 

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, কোন ট্রেনে কাটা পড়ে এসব দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬