শরণখোলায় লোকালয় থেকে কুমিরের ছানা উদ্ধার

০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ PM
উদ্ধারকৃত কুমিরের ছানা

উদ্ধারকৃত কুমিরের ছানা © টিডিসি

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি কুমিরের ছানা উদ্ধার করেছে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাব্যাকা খাল থেকে কুমির ছানাটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের সহায়তায় সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজী সকালে খালে মাছ ধরতে গেলে তার জালে কুমিরের ছানাটি আটকা পড়ে। পরে খবর পেয়ে ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছানাটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় সুন্দরবনের নদীতে অবমুক্ত করেন।

তিনি জানান, উদ্ধার করা কুমিরের ছানার দৈর্ঘ্য প্রায় দুই ফুট এবং বয়স আনুমানিক দুই মাস। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে এটি লোকালয়ের খালে ঢুকে পড়ে। আলম হাওলাদার বলেন, ‘এর আগে সুন্দরবন এলাকা থেকে শতাধিক অজগর সাপ উদ্ধার করা হলেও এবারই প্রথম কুমিরের ছানা উদ্ধার করা হলো।’

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ‘লোকালয়ে প্রবেশ করা কুমিরের ছানাটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।’

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9