পুলিশ জবাবদিহিতা কমিশনের সভা বৃহস্পতিবার

০৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ PM
পুলিশ লোগো

পুলিশ লোগো © সংগৃহীত

জনবান্ধব, স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে ‘পুলিশ জবাবদিহিতা কমিশন ২০২৫ (খসড়া)’ চূড়ান্ত করতে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন। এতে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার।

আরও পড়ুন: রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয় নিয়ে ‘নেতিবাচক আলোচনার’ অভিযোগ এনে ছাত্রদল নেতাকর্মীদের স্থায়ী বহিষ্কার

সূত্র জানায়, সভায় কমিশনের কাঠামো, এখতিয়ার, অভিযোগ গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া, জবাবদিহিতা নিশ্চিতে নাগরিক অংশগ্রহণ এবং কমিশনের স্বাধীনতা রক্ষার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একইসঙ্গে পুলিশি অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ যাচাইয়ের জন্য একটি স্বতন্ত্র তদন্ত ইউনিট গঠনের প্রস্তাবও উত্থাপিত হতে পারে।

উল্লেখ্য, এ কমিশন গঠিত হলে নাগরিকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, পুলিশি ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘এ কমিশনের মূল লক্ষ্য হলো পুলিশকে জবাবদিহিতার আওতায় এনে জনগণের আস্থা ফিরিয়ে আনা। এটা বাস্তবায়িত হলে পুলিশের কাজের স্বচ্ছতা ও মানবাধিকার পরিস্থিতি উভয়ই উন্নত হবে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬