৩৮ নারী-শিশু উদ্ধার, আটক ২ মানবপাচারকারী

০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১৪ PM
বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর হাতে উদ্ধারকৃত নারী-শিশু

বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর হাতে উদ্ধারকৃত নারী-শিশু © টিডিসি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত করা হয়। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককারীরা মুক্তিপণ আদায় এবং সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে ভুক্তভোগীদের নির্যাতন করছিল।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950