ড. ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন : পিনাকী ভট্টাচার্য

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ PM
পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ড. ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উদ্দেশে বাজে স্লোগান দেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়টি নিয়ে এবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ফেসবুক পোস্টে পিনাকী বলেন, ‘প্রফেসর ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন। এ কথা লিখে রাখতে পারেন।'

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।


তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

অনেকে অভিযোগ করেন, তিনি (প্রধান উপদেষ্টা) যে রাজনীতিবিদদের সঙ্গে নিয়েছেন তাদেরকে বিমানবন্দরে আলাদা করে দেওয়া হয়েছে এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ নেতাদের সঙ্গে যা হয়েছে তাতে স্পষ্ট যে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদেরকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন। প্রধান উপদেষ্টার সফরের সহযাত্রীরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ও নিরাপত্তায় থাকার কথা। কিন্তু নিউইয়র্কের মতো জায়গায় যে ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে, তা সবাইকে শঙ্কিত করে। এ ধরনের উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত সফরেই যদি রাজনীতিবিদদের নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয়, তাহলে এই সরকারের ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচনে নেতাদের নিরাপত্তা কেমন হবে, তা ভাবতেও অনেক্ব শিউরে উঠছেন।

 

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9