উপদেষ্টা মাহফুজের পদত্যাগ করে এনসিপির রাজনীতি করা উচিত: মির্জা গালিব

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ PM
ড. মির্জা গালিব ও মাহফুজ আলম

ড. মির্জা গালিব ও মাহফুজ আলম © সংগৃহীত

উপদেষ্টা মাহফুজের পদত্যাগ করে এনসিপির রাজনীতি করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠিত এক টকশোতে এমন মন্তব্য করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উপদেষ্টা মাহফুজ আলমের জামায়াতকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,

উপদেষ্টা মাহফুজ যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তাহলে ওনার দায়িত্ব হচ্ছে দুইটা। সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। আর নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটার আয়োজন করা। এনসিপি রাজনৈতিক দল হিসেবে কীভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এটা তো তার জুরিস ডিকশনারিতে পড়ে না।

তিনি আরও বলেন, মাহফুজ যদি এনসিপির ব্যাপারে কনসার্ন থাকেন তাহলে ওনার উচিত সরকার থেকে পদত্যাগ করে এনসিপির রাজনীতিতে চলে যাওয়া। যেভাবে নাহিদ রাজনীতিকে গেছেন। আপনি একইসঙ্গে সরকারে থাকবেন আবার এনসিপিকে সুপারভাইজ করবেন, এটা সিরিয়াসলি আনইথিক্যাল। এটা যদি ওনি করেন তাহলে ওনার এক সেকেন্ডের জন্যও সরকারে থাকা উচিত না।

এর আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী মাহফুজ আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের কোনো দরকার নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। এতে নতুন কিছু যোগ হবে না! বরং— পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬