আজকের ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তথা ডাকসু নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচন ভালোভাবে হয়েছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। এটা আনন্দের খবর। এর আগে তার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।’

উপদেষ্টা বলেন, ‘ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল। ডাকসুর পর জাকসুসহ যে কয়েকটা নির্বাচন হবে সেগুলোও ভালো পরিবেশে হবে বলে আশা করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শিক্ষক নেই, শিক্ষার্থীও নেই, সরকারি স্কুলের চাবি থাকে প্রতি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের নতুন পরিচালক ঢাবি অধ্যাপক রাকিবুল হক
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাস্তায় টেসলার উৎপাত নিয়ে নতুন গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খ…
  • ২৬ অক্টোবর ২০২৬
চীনের বিমানবন্দরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খাল…
  • ২৬ অক্টোবর ২০২৬
২৫ দিন পর চুয়েটের নতুন ভিসির যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন…
  • ২৬ অক্টোবর ২০২৬