নাটোরে খাসপুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ PM
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালপুর, নাটোর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালপুর, নাটোর © টিডিসি ফটো

নাটোরের লালপুরে খাসপুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।

আহতরা হলেন— জাকারিয়া (২২), মনসুর মাস্টার (৪৭), মহাসিন আলী (৫০) ও শামীম হোসেন (২৫)। এছাড়া আব্দুল গফুর মেম্বার (৭০) নামের আরেকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ২৩ জুলাই মোল্লাপাড়া মৌজার ০.৭০ একর খাসপুকুর ইজারার মাধ্যমে লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন বিএনপি কর্মী জামাল হোসেন (৬০)। তবে শনিবার ওই পুকুর দখলের চেষ্টা চালান একই গ্রামের অপর বিএনপি কর্মী বিকম (৪২) ও তার সহযোগীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,‌ ‌‌‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9