বললেন বিএনপি মহাসচিব

নির্বাচন পেছানোর জন্যই নুরের ওপর হামলা

৩১ আগস্ট ২০২৫, ০৯:১২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ AM
বিএনপি নেতারা কথা বলছেন

বিএনপি নেতারা কথা বলছেন © সংগৃহীত

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। এটা সময়মতো হবেই। নির্বাচন পেছানোর জন্যই গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের হামলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন বিএনপি নেতা।

‘লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করার। এটা তার নিজস্ব ইখতিয়ার। সেই বৈঠক ফলপ্রসু হয়েছে এবং গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছে।

নুরের ওপর হামলা ইস্যুতে বিএনপি নেতা বলেন, আমাদের মতামত পরিষ্কার বলেছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা ভালোভাবে তদন্ত হওয়া দরকার। নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে এমন গর্হিত কাজ করা হচ্ছে। কিন্তু নির্বাচন পেছানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টারও তাতে মত নেই। 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950