রুমিন ফারহানার এলাকায় এসেছি, তিনি আমাদের জন্য উপহার পাঠিয়েছেন: হাসনাত

৩১ আগস্ট ২০২৫, ০১:৪২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:০৪ PM
উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক উঠান বৈঠকে যোগ দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এসময় তাদের জন্য উপহার পাঠান বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়টিকে রাজনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে অভিহিত করেন হাসনাত।

শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবি নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমাদের সঙ্গে আগে কিছু মনোমালিন্য ছিল। তবে আমরা উনার এলাকায় আসছি শুনে তিনি তার লোকজন পাঠিয়েছেন, আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা খোঁজ নিয়েছেন। এমনকি আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। আমরা তা সাদরে গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, কেউ যদি আক্রোশভরা ভাষায় আমাদের সমালোচনা করে, আমরা তার জবাব দেব গণতান্ত্রিক উপায়ে। আমরা বিভাজন সৃষ্টিকারী কোনো পরিস্থিতি তৈরি করতে চাই না।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আমাদের ভাই। আপনারাও এই বিপ্লবের অংশ। পুলিশ সংস্কার কমিশনের জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। নতুবা যে সরকার আসবে, আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে। পুলিশের সংস্কার না হওয়া অবশ্যই দুঃখজনক।

বিজয়নগর উপজেলা এনসিপির সমন্বয়ক প্রকৌশলী আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চল যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, মো. আতাউল্লাহ, এনসিপি যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, কেন্দ্রীয় সংগঠক জুলাই যোদ্ধা মো. রাকিব, জেলা আহ্বায়ক আজিজুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9