হানি ট্র্যাপে ফেলে চাঁদা দাবি, ফাঁদে ফেলার ধরন জানাল ডিবি

২৯ আগস্ট ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:২৫ PM
৭ জনকে গ্রেপ্তার করে ডিবি

৭ জনকে গ্রেপ্তার করে ডিবি © সংগৃহীত

হানি ট্র্যাপে ফেলে দুই ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের চকসূত্রাপুর এলাকার একটি বাড়ি থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় জিম্মি হওয়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের স্ত্রী কেয়া বেগম (৩২), একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী আফসানা মিমি (২৪), ঘোড়াধাপ মধ্যেপাড়া এলাকার বিল্লল হোসেনের স্ত্রী কামনুর নাহার (২২), চকসূত্রাপুর এলাকার মৃত গোলাপ কাজীর ছেলে মহসীন কাজী সিজান (৩৯), মজিবর সরকারের ছেলে ওমর সরকার (৩৫), চকসূত্রাপুরের জহুরুল পাড়া এলাকার মৃত দুলালের ছেলে এনামুল হোসেন (২৭) ও সুলতানগঞ্জ পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নয়ন হোসেন (৩৫)।

ডিবি জানায়, প্রায় দেড় মাস আগে জয়পুরহাটের এক ব্যক্তি চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে এসেছিলেন। সে সময় তার সঙ্গে কেয়ার পরিচয় এবং মোবাইল নম্বর বিনিময় হয়। বৃহস্পতিবার দুপুরে কেয়া ওই ব্যক্তিকে বগুড়ায় দেখা করার জন্য বলেন। পরে ওই ব্যক্তি তার এক বন্ধুকে নিয়ে চকসূত্রাপুর এলাকার একটি বহুতল ভবনে কেয়ার সঙ্গে দেখা করতে যান। সেখানে কেয়া ও তার চক্রের অন্য সদস্যরা তাদের আটকে রেখে মারধর এবং চার লাখ টাকা চাঁদা দাবি করে।

পরে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা সাত অভিযুক্তকে গ্রেপ্তার এবং দুই ভুক্তভোগীকে উদ্ধার করে।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের মধ্যে সিজান ও ওমরের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9