গাইবান্ধায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

১২ আগস্ট ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ

ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন।

এদিন বেলা দুইটার দিকে মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

এ সম্পর্কে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনজনের মরদেহ পাওয়া গেছে। তবে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। নিহত যাত্রীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পাতে রাখুন এই ৫ খাবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কেন কড়াকড়ি, নতুন নি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইন্টারভিউতে নিজের শক্তি-দুর্বলতা জানতে চাইলে কী বলবেন? জেনে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যে ৩ ভুলে প্রতিনিয়ত চিয়া সিড খেয়েও ওজন কমছে না
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: কেন এখনো পিছিয়ে নারীর মজুরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬