কাল হাতে সময় রেখে এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের বের হওয়ার আহ্বান

০২ আগস্ট ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ ও এনসিপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জনসমাবেশ’ অনুষ্ঠিত হবে। তাই আগামীকাল শাহবাগ ও শহীদ মিনার এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এ জন্য আগামীকাল এইচএসসি-সমমান ও বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩ আগস্ট রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ আগস্ট ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে। এছাড়াও আগামীকাল ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপরোক্ত সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষ্যে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে উক্ত এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানচলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় ঢাকা মহানগরবাসীকে বর্ণিত এলাকাসমূহ এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টসমূহে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও ক্রসিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক হতে আগত যানবাহনসমূহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

কাটাবন মোড়: সাইন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক হতে আগত যানবাহনসমূহ কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনসমূহ মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (মগবাজার রোড) হয়ে চলাচল করবে। অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক হতে আগত যানবাহনসমূহ মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্ত্বর ক্রসিং থেকে আগত যানবাহনসমূহকে টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্ত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

শহীদ মিনার সংলগ্ন রাস্তা: শহীদ মিনার সংলগ্ন রাস্তাসমূহ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসমূহ: সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসমূহ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীগণকে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ করা হলো। আরও বলা হয়, উল্লিখিত বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না ড. খলিলুর রহমান
  • ০৪ জুন ২০২৬
৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পু…
  • ০৪ জুন ২০২৬
মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সর…
  • ০৪ জুন ২০২৬
অর্ধযুগেও শেষ হয়নি কুবির নতুন ক্যাম্পাসের কাজ
  • ০৪ জুন ২০২৬
আমি আমার মেয়েকে ছেড়ে যাব না : ফাতেমার মৃত্যুর পর এক নাগাড়ে …
  • ০৪ জুন ২০২৬
একদিন পরেই আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্র…
  • ০৪ জুন ২০২৬