৩৭তম বিসিএসের ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার, হচ্ছে নতুন পদায়ন

৩০ জুলাই ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয় সহকারী কমিশনার (ভূমি) থেকে প্রত্যাহার করে উল্লিখিত কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এসি ল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাঁদের এসি ল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।

প্রত্যাহার হওয়া এসি ল্যান্ডদের তালিকা দেখুন এখানে

 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬