জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের দ্রোহ মিছিল

২৫ জুলাই ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
রাজশাহীতে ছাত্রশিবিরের জুলাই দ্রোহ মিছিল

রাজশাহীতে ছাত্রশিবিরের জুলাই দ্রোহ মিছিল © সংগৃহীত

জুলাই গণহত্যার বিচারের দাবিতে দ্রোহ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পূর্ব শাখা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ কর্মসূচী পালন করে তারা। 

রাজশাহী পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মাদ ইবরাহীম, জেলা সভাপতি রুবেল আলী।

কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মাদ ইবরাহীম বলেন, জুলাইয়ের যারা খুনি, তাদের যদি কেউ প্রশ্রয় দিতে চায়, তবে বাংলার মাটিতে সেই দালালদেরও বিচার করা হবে। কোনো দালালের ঠিকানা এই বাংলার মাটিতে হবে না। কোনো চাঁদাবাজেরও জায়গা এই মাটিতে হবে না।

জেলা সভাপতি রুবেল আলী বলেন, জুলাই গণহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও বিচার শুরু না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার সম্পন্ন করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে সারা বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানার আহ্বান জানান।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬