বক্তব্য দিতে গিয়ে দু’দফায় পড়ে গেলেন জামায়াতে আমির, বসেই বক্তৃতা

১৯ জুলাই ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM
স্টেজ থেকে পড়ে গেলেন জামায়াতে আমীর

স্টেজ থেকে পড়ে গেলেন জামায়াতে আমীর © সংগৃহীত

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয় পড়ে যান জামায়াত আমীর। এ সময় স্টেজে শুয়ে পড়েন তিনি। এ সময় স্টেজ থেকে ডাক্তারের বরাত দিয়ে জানানো হয়, তার পক্ষে আর বক্তব্য দেওয়া ঠিক হবে না। যদিও এরপরও বসেই তিনি বক্তৃতা শুরু করেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গরমের কারণে আমিরে জামায়াত অসুস্থ হয়ে পড়েছিলেন, চিন্তার কিছু নাই, তিনি ঠিক আছেন। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন, অতি গরমের কারণে তিনি (ডা. শফিকুর রহমান) অসুস্থ হয়ে পড়েছেন।

পরে বসে বক্তৃতা শুরু করেন জামায়াতে আমির। এ সময় একইসঙ্গে তার চিকিৎসাও চলতে থাকে। পর আশপাশের স্বেচ্ছাসেবকরা তাকে বক্তৃতা দিতে সহায়তা করেন। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আপনার সবাই অনেক কষ্ট করে বসে আছেন। তাই আমিও থাকতে পারি না। আল্লাহ তায়ালা আমাকে যতটুকু সময় দিয়েছেন, ততটুকু সময় কথা বলে যাব। তিনি বলেন, আগামী দিতে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, তবে এই দলের কোনো সংসদ সদস্য প্লট বরাদ্দ নেবেন না। সরকারি কোনো অর্থেও হাত দেবেন না।

ডা. শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আল্লাহর ইচ্ছা ও জনগণের ভালোবাসায় জামায়াত যদি বাংলাদেশে মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না। সেবক হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, জামায়াতে আগামীতে কোনো দুর্নীতি করবে না, শুল্ক দিয়েই গাড়িতে চড়বে। প্লট বরাদ্দ নেবে না। জামায়াতের কোনো মন্ত্রী-এমপি প্ল্যট বরাদ্দ নেবে না, কোনো টাকা-পয়সা নিজ হাতে লেনদেন করবে না। চাঁদা আমরা নেব না, দুর্নীতি করব না। চাঁদা আমরা নিতে দিব না, দুর্নীতি করতে দিব না।

তিনি বলেন, আমি এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি। কারো পক্ষ হয়ে কথা বলতে আসিনি। আমি ১৮ কোটি মানুষের হয়ে কথা বলতে এসেছি। কিন্তু শরীর আমাকে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা- আমি এখন কথা বলতে পারছি।

প্রসঙ্গত, সাত দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের আজকের সমাবেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950