রাজনৈতিক পরিচয়ের কারণে পাঠ্যবইয়ে স্থান হয়নি শহীদ ওয়াসিমের, অভিযোগ ছাত্রদলের

১৬ জুলাই ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
ওয়াসিম আকরামের কবরের পাশে ছাত্রদল নেতাকর্মীরা

ওয়াসিম আকরামের কবরের পাশে ছাত্রদল নেতাকর্মীরা © সৌজন্যে প্রাপ্ত

কক্সবাজারের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের প্রথম শাহাদাৎবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৬ জুলাই) শহীদ ওয়াসিম আকরামের কক্সবাজার পেকুয়ার নিজ বাড়িতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন  নাছির। সেখানে শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তার ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।”

তিনি আরও বলেন, 'দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনো রয়ে গেছে।'

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির দাবি করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের মোট ১৪২ জন নেতা-কর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। নাছির আরও  বলেন,  বিশেষ করে একটি গুপ্ত সংগঠন যারা এখন বিভিন্ন প্রোপাগান্ডায় উড়িত রয়েছে তারা জুলাই-আগস্টে আদৌ আন্দোলন করেছে কিনা জনমনে সন্দেহ আছে। এবং শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে সেই গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করছি।"

এই দিনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া সহ 
 ছাত্রদলের সহ-সভাপতি সহ-সভাপতি আরিফুর ইসলাম,  কাজী জিয়া উদ্দীন বসেত,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

এছাড়াও আজ বেলা তিনটায় চট্টগ্রাম ২ নাম্বার গেইটস্থ বিপ্লব উদ্যানের দক্ষিন পাশের রাস্তা সংলগ্ন শপিং কমপ্লেক্স এর সামনের রাস্তায় শহীদ ওয়াসিম সহ সকল শহীদের স্বরণে  স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9