পাথর মেরে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

১৫ জুলাই ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
পাথর মেরে হত্যা

পাথর মেরে হত্যা © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাথর মেরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের একজন নান্নুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৫ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে র‍্যাব-১১-এর একটি দল তাকে আটক করে।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১১। এর আগে ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।

এরআগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যার এ ঘটনার পর নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে ১৯ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ৫ ধাপে মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। তারা হলেন— মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮), মনির ওরফে লম্বা মনির (৩২), টিটন গাজী (৩২), সজীব ব্যাপারী (২৭), মো. রাজিব ব্যাপারী (২৫) ও নান্নু।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950