দুই প্রতিষ্ঠান থেকে মাত্র ২ জন এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ

১১ জুলাই ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের অধীনে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। এ দুই প্রতিষ্ঠান থেকে একজন করে পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা দুইজনই ফেল করেছে। এছাড়াও ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ ছেলেমেয়ে পাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক  জানান, এ বছর ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ ছেলেমেয়ে পাশ করলেও শতভাগ ফেল করেছে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান। শতভাগ ফেল দুইটি প্রতিষ্ঠান হলো নড়াইলের মুলাদি তালতলা সেকেন্ডারি গার্লস স্কুল এবং বাগেরহাটের মোড়েলগঞ্জের নামালখালী গার্লস হাই স্কুল। উভয় প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

তিনি আরো জানান, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর সবচেয়ে বেশি পাশ করেছে যশোর জেলায়, এখানে পাশের হার ৭৯ দশমিক ০৭ এবং সবচেয়ে কম পাশ করেছে মেহেরপুর জেলায়, পাশের হার ৬২ দশমিক ৭০ শতাংশ।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬