‘যা জানা গেল’ টাইপের সাংবাদিকতায় এবার চটলেন সারজিস

০৭ জুলাই ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

‘বন্ধুর বাসা থেকে এই টাকা উদ্ধার, যা জানা গেল’ এই ধরনের সাংবাদিকতায় এবার চটেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৭ জুলাই) সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করে প্রতিক্রিয়া জানান তিনি।

পাঠকদের জন্য সারজিস আলমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘কালবেলা, কালের কন্ঠ কিংবা অন্য যে কোন মিডিয়া হাউজ, সাংবাদিকতার নামে আপনারা এই ভন্ডামি বন্ধ করেন।

ছবি দেখে মনে হচ্ছে সারজিস কোথাও থেকে অবৈধ টাকা অর্জন করেছে। এরপরে বন্ধুর বাসায় রেখেছে। সেই বন্ধুর বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে!

অথচ নিউজ হলে হওয়া উচিত ছিল- সারজিসের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়ার বিষয়টি মিথ্যা/গুজব।

কোথাকার কোন চোর, কিসের টাকা চুরি, যেসব সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নাই তাদের সাথে প্রথমে বন্ধুর ট্যাগ দেয়া, এরপরে ছবি এড করে দিয়ে সাংবাদিকতার নামে যে ছ্যাচরামি আপনারা করছেন এগুলো সাংবাদিকতার ন্যূনতম এথিক্সের পর্যায়ে পড়ে না।

কমেন্টে থাকা আপনাদের নিউজের লিংক ১০%  মানুষও পড়েনা। বাকি মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কিংবা আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য আপনাদের এই নোংরামিগুলোই যথেষ্ট। 

নাহলে আগামীতে আমাদেরও লেখা শুরু করতে হবে-

‘‘শেখ হাসিনার  স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল...‘‘

কিংবা ‘‘সারাদেশে বসুন্ধরা গ্রুপের হাজার কোটি টাকার অবৈধ জমি দখল, খুন এবং ধর্ষণ সম্পর্কে যা জানা গেল...‘‘

সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করুন। নাহয় কতিপয় তথাকথিত সাংবাদিকের জন্য এই সম্মানের পেশায় থাকা ব্যক্তিত্বসম্পন্ন, পেশাদার, আপোসহীন সাংবাদিকদেরকে আগামীতে সম্মানহানীর মুখে পড়তে হবে।‘

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence