মহাসড়কের পাশে যুবকের লাশ, স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ

২২ জুন ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকার এলএক্স স্কোয়ার কোম্পানির সামনে থেকে নাজমুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ জুন) সকাল পৌনে ৭টায় লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী মারিয়া আক্তারকে থানার নিয়ে আসা হয়েছে। নাজমুল ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার তাজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে ৪মাস যাবৎ নাজমুলের স্ত্রী মারিয়া এলএক্স স্কোয়ার কোম্পানিতে চাকুরি করতেন। নাজমুল ও মারিয়ার মাঝে পারিবারিক কলহ চলছিল। নাজমুল আলাদা বাসায় ভাড়া থাকতেন।

গত শনিবার (২১ জুন) রাত ১০টায় কোম্পানি ছুটি হওয়ার পর নাজমুল তার স্ত্রীর সাথে এলএক্স স্কোয়ার কোম্পানির সামনে কথা বলতে গেলে দুজনের ঝগড়া হয়। রোববার সকালে মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ নাজমুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার এসআই আব্দুল বারেক জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে নাজমুল বিষপানে আত্মহত্যা করেছেন। তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা। 

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রেসক্লাব পাবনার বৃক্ষরোপণ ও…
  • ০৩ আগস্ট ২০২৬
অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে নাইজেরিয়ার নাগরিক …
  • ০৩ আগস্ট ২০২৬
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি হিসেবে যোগ দিলেন মোহা…
  • ০৩ আগস্ট ২০২৬
নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়ি…
  • ০৩ আগস্ট ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মারামারি, আহত …
  • ০৩ আগস্ট ২০২৬
‎জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার: তদন্…
  • ০৩ আগস্ট ২০২৬