মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

২৫ মে ২০২৫, ১০:০১ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
মরদেহ

মরদেহ © টিডিসি ফটো

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে হরিণাঘাট নৌ পুলিশ। রবিবার (২৫ মে) সদরের ১২ নং চন্দ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আখন ঘাটের দক্ষিণ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে একটি জিডি করা হয়েছে। 

জানা যায়, আজ হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মো. দাদন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নদীতে নৌ টহল ডিউটি করছিলেন। এ সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছ থেকে তিনি সংবাদ পান নদীতে একটি অজ্ঞাত মৃতদেহ ভাসছে। খবর পেয়ে এসআই দাদন মিয়া ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেন। নিহত নারীকে আনুমানিক ৩০ বছর বয়সী বলে ধারণা করা হচ্ছে।

এসআই দাদন জানান, মৃতদেহটির শরীর অর্ধগলিত অবস্থায় ছিল। উচ্চতা ছিল আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। মাথার পেছনে সামান্য ছোলা জখম ছিল। কপাল, মুখমণ্ডল, ঠোঁট, নাক অর্ধগলিত ছিল। গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল। দুই হাত শরীরের দুই পাশে ছিল এবং অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

পরে ১২টার পরে স্থানীয় লোকজন ও স্বাক্ষীদের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এসআই দাদন মিয়া। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও ডিএনএ নমুনা সংরক্ষণের লক্ষ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9