দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

১১ মে ২০২৫, ১১:৫৬ PM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
ঢাকা

ঢাকা © টিডিসি ফটো

ঢাকার বাতাসের মান প্রতিনিয়তই অস্বাস্থ্যকর হয়ে চলেছে। রবিবার (১১ মে) সকালেও সেই ধারা অব্যাহত রয়েছে। সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার বাতাস ১৩২ একিউআই স্কোর নিয়ে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ হয়েছে। বাহরাইনের মানামা, ভারতের দিল্লি ও চীনের চেংডু যথাক্রমে ১৪৯ , ১৫১, ও ১৬০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

যখন অতি ক্ষুদ্রকণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকতে পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।  ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত। 

নবীনদের পদচারণায় মুখরিত ববি ক্যাম্পাস
  • ১৫ জুলাই ২০২৬
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ
  • ১৫ জুলাই ২০২৬
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে চাকরি, পদ ১৪, আবেদন আগা…
  • ১৫ জুলাই ২০২৬
৭০ মিনিটের দিকে সমতায় ফিরবে ইংল্যান্ড, শেষ মুহূর্তের গোলে জ…
  • ১৫ জুলাই ২০২৬
নিম্নমানের খাবার সরবরাহ, ঢাবির ক্যান্টিনে তালা দিল হল সংসদ
  • ১৫ জুলাই ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিক্রয় ডটকম, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence