ফোন করে শুনলেন রাস্তায় পড়ে আছে বন্ধু দম্পতির রক্তাক্ত দেহ

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
মোটরসাইকেল দুর্ঘটনা

মোটরসাইকেল দুর্ঘটনা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকার বাসিন্দা রাব্বী (২৫) ও কারিমা আক্তার মীম (২০) দম্পতি। বন্ধু মুনতাসীর মাহমুদের জন্মদিন উপলক্ষ্যে বন্ধু তার বাসায় গিয়েছিলেন তারা। কথা ছিল মুনতাসীর রেস্তোরাঁয় খাবার খাওয়াবেন তারা। কিন্তু রেস্তোরাঁয় পৌঁছানোর আগেই প্রাণ যায় রাব্বী-মীম দম্পতির।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মীম ও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে রাব্বি চিকিৎসাধীন  অবস্থায় মারা যান। 

মুনতাসীরের স্ত্রী তানজিলা জানান, রবিবার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল। এ উপলক্ষ্যে কলেজ গেটে তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি-মিম দম্পতি। সেখানে জন্মদিন পালন করার পর তানজিলার স্বামী মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন রাব্বি। সেই আবদারে তারা দুই দম্পতি পৃথক দুটি মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন। 

তানজিলা আরও জানান, রাব্বির মোটরসাইকেলটি পেছনে ছিল। উত্তরা থেকে কিছুদূর আগানোর পর রাব্বির অবস্থান জানতে তিনি কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেন। জানান উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে দুর্ঘটনায় আহত হয়ে তারা পড়ে আছেন। পরে তারা সেখানে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার রাব্বি দিকে মারা যান।

নিহতের স্বজনরা জানিয়েছেন, রাব্বি এবং মিম ৪-৫ বছর আগে বিয়ে করেছেন। তাদের কোনো সন্তান নেই। দুজনই বেকার ছিলেন। 

এ বিষয়ে উত্তরা (পূর্ব) থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন দেওয়ান জানান, ‘রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় তাদের দুজনকেই পড়ে থাকতে দেখা যায়। পাশেই তাদের মোটরসাইকেলটি পড়েছিল। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রাও কেউই দুর্ঘটনা ঘটতে দেখেনি। রাতেই তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬