পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
নিহত সুমাইয়া ও সুরাইয়া

নিহত সুমাইয়া ও সুরাইয়া © টিডিসি ফটো

যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে সুমাইয়া (৩) ও সুরাইয়া (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশুর দাদা আনোয়ার গাজী বলেন, ‘সকালে দুই নাতনি পরিবারের সদস্যের সঙ্গে পুকুরপাড়ে যায়। সবাই মাছ ধরার কাজে ব্যস্ত ছিল। তখন তারা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠতে দেখা যায়।’

এ বিষয়ে হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, ‘মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরছিলেন। এ সময়  দুই শিশু মাছধরা দেখতে পুকুরপাড়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে তাদের খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে পুকুরের পানিতে মৃত অবস্থায় তাদের ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ‘এক টাকার মাস্টার’সহ যে ৭ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬