কুয়েটের কুকুরগুলোর কামড়া-কামড়ি দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কাজটি করল: ইশরাক

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

খুলনা ও কুয়েটের কিছু মানুষরূপী কুকুরের কামড়া-কামড়ি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচি থেকে দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কাজটি করল বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ওই পোস্টে ইশরাক লেখেন, ‘ভাষাগত নিয়ন্ত্রণ পুরা না হারিয়ে বলতে চাই খুলনা ও কুয়েটের কিছু কুকুর সমতুল্য দুর্বৃত্তের কারণে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক একটি আন্দোলন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে তিস্তা বেষ্টিত উত্তরবঙ্গের পাঁচটি জেলার এগারোটি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি থেকে জাতীয় পর্যায়ে যে জাগরণ সৃষ্টি হওয়ার উচিত ছিল, সেটিকে অনেকটাই ম্লান করে দিয়েছে।’ 

তিনি আরও লেখেন, ‘ভারতের অন্যায় ও অবৈধ আচরণের কারণে কয়েক দশক ধরে দুই কোটি জনগণের আহাজারি নিরসনের এই কর্মসূচি কয়েকটি মানুষরূপী কুকুরের কামড়া-কামড়িতে দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কাজটি করল।’ 

ইশরাকের ভাষ্য, ‘কুকুরগুলো কোন দল করে জানি না, প্রয়োজনও নেই। যারাই দোষী তাদেরকে খাঁচাবন্দি করার দায়িত্ব পুলিশের। তারা সেটি করতে ব্যর্থ  হলে তাদেরকেও ষড়যন্ত্রের অংশীদার হিসাবেই গণ্য করতে হবে।’

ট্যাগ: কুয়েট
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ‘এক টাকার মাস্টার’সহ যে ৭ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬