গণহত্যায় জড়িত আ’লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না: আসিফ মাহমুদ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

আওয়ামী লীগ বা অন্য কেউ গণহত্যার সঙ্গে জড়িত থাকলে কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করলে বা জাতীয় নির্বাচনে অংশ নিলে আপনাদের অবস্থান কেমন থাকবে- জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সারা বিশ্বে ফ্যাসিস্টদের যে নজির, আওয়ামী লীগেরও তেমন হওয়া উচিত। আমরা ইউরোপের দেশগুলোকে গণতন্ত্রের মডেল হিসেবে ধরি। জার্মানি ও ইতালিতে ফ্যাসিস্টদের কী হয়েছিল, আমাদের সামনে সেই নজির রয়েছে।

তিনি বলেন, যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেড হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি, দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া জরুরি। কোন প্রক্রিয়ায় কী শাস্তি হতে পারে সে বিষয়েও সবার মতামত নেওয়া সরকার প্রয়োজন মনে করেন, আশা করি তারপর একটা সিদ্ধান্ত সরকার নিতে পারবে।

তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা রয়েছে। এই বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম এরইমধ্যে বলেছেন, যারা আওয়ামী লীগ করতো, কিন্তু কোনো প্রকার অন্যায়, হত্যা বা অপরাধের সাথে জড়িত ছিল না, তারা জাতির কাছে ক্ষমা চেয়ে আবার মূলধারায় ফিরে আসতে পারবে। সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতে কোনো বাধা নেই। কেউ যদি গণহত্যার সঙ্গে জড়িত থাকলে তারা কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নিতে পারবে না।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬