প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
পুলিশের হাতে আটক যুবলীগ সদস্য মো. আলম মিয়া।

পুলিশের হাতে আটক যুবলীগ সদস্য মো. আলম মিয়া। © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কটুক্তি ও জাতীয় সংগীত নিয়ে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট করার অভিযোগে কুড়িগ্রামের এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানায়।

জানা গেছে, গ্রেপ্তার করা যুবলীগ নেতার নাম মো. আলম মিয়া। তিনি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এবং গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।
   
জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিআইও মো. আলমগীর হোসেন জানান, আলম মিয়া দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়েছিল। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি জেলহাজতে আছেন।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ‘এক টাকার মাস্টার’সহ যে ৭ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬