আয়নাঘর আজকের না, শেখ মুজিবের আমলেই হয়েছে: মাহফুজ আলম

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
উপদেষ্টা মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুমের ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার-নিপীড়নের ঘটনা—তা শেখ মুজিবের আমলেই হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নিপীড়ন চালিয়েছেন।

১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের ওপর নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। 

মাহফুজ আলম বলেন, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষীবাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল। তার মেয়ে জাতীয় রক্ষীবাহিনী নামে আলাদা করে কিছু বানাননি। উনি বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষীবাহিনী হিসেবে রূপ দিয়েছেন।

বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষীবাহিনীতে রূপান্তর করেছেন।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ‘এক টাকার মাস্টার’সহ যে ৭ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬