মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি কর্মীদের

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না হলে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। চাকরিবিধি চূড়ান্ত করতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে।’

‘ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ” ব্যানারে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সড়ক পরিবহণ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। কিন্তু ৫ মাস অতিবাহিত হলেও কোন এক রহস্যজনক কারণে আজ পর্যন্ত এটি প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএল এর ২০০ জনের বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘সার্ভিস রুল চালুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটা চূড়ান্ত হওয়ার পথে আছে। একটা কমিটি করা হয়েছে, তারা দেখার পর সেটি বোর্ডে যাবে। সার্ভিস রুলটা হওয়ার দরকার ছিল, কিন্তু এতদিনেও হয়নি এটা ব্যর্থতা। আগামী তিন দিনের মধ্যে হয়তো হবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি।’

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬