উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM

© সংগৃহীত

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন স্বামী আব্দুর রহমান রাব্বি (৩২) ও স্ত্রী কারিমা আক্তার মিম (৩০)।

জানা গেছে, পাঁচ বছর আগে এই দম্পতির বিয়ে হয়েছিল। তাদের কোনো সন্তান নেই। দুজনই আপাতত বেকার ছিলেন। তাদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়।
 
নিহত ব্যক্তিদের বন্ধু তানজিলা জানান, তার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল সোমবার। এ উপলক্ষে গাজীপুরের টঙ্গী কলেজ গেটেই তাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি-মিম। সেখানে তারা মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন। পরে তাদের নিয়ে মোটরসাইকেলে করে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন।

তিনি আরও বলেন, উত্তরা থেকে কিছুদূর আগানোর পর তারা রাব্বি-মিমের অবস্থান জানতে কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করে জানান, দুর্ঘটনায় আহত হয়ে তারা পড়ে আছেন। পরে সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন দেওয়ান জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬