গোপালগঞ্জে আ.লীগের মশাল মিছিল, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী নেতারা

টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী নেতারা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুর, শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে এই মিছিল করেন তারা।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ও গোপালপুরে মশাল মিছিল বের করেন। ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তূজার নেতৃত্বে মিছিল হয়।

এ সময় নেতা-কর্মীরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ ভাঙচুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে আওয়ামী লীগের ঘোষিত হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতির টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘আওয়ামী লীগ মশাল মিছিল করেছে, বিষয়টি আমরা শুনেছি। তারা উপজেলার সীমান্ত এলাকায় মিছিল করেছে বলে জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

নেত্রকোনায় বিষপানে কিশোরের মৃত্যু
  • ২৮ মার্চ ২০২৬
সরকারি বেতন পাবেন ১২৯ ক্রীড়াবিদ
  • ২৮ মার্চ ২০২৬
 ফের ১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
  • ২৮ মার্চ ২০২৬
ময়মনসিংহে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন পুলিশ সদস্য
  • ২৮ মার্চ ২০২৬
গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence