বিদুৎস্পৃষ্টে হাফেজ তাকরিমের মৃত্যু

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
হাফেজ মো. তাকরিম শেখ

হাফেজ মো. তাকরিম শেখ © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে বিদুৎস্পৃষ্টে কুরআনের হাফেজ মো. তাকরিম শেখ (২০) নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ তাকরিম উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। সে ভবনা দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র। এ ছাড়া তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ করে পাগড়ী গ্রহণ করেন।

নিহতের পরিবার জানায়, বিকেল চারটার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরো পড়ুন: বিমানবন্দরে উল্টে গেল উড়োজাহাজ, আহত ১৫

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মহাসড়ক অবরোধ করে দুই গ্রামের সংঘর্ষ, দীর্ঘ যানজট
  • ০৫ এপ্রিল ২০২৬
প্রভাষক নিয়োগ দেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়, আবেদন ২২ এপ্রিল …
  • ০৫ এপ্রিল ২০২৬
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক-অফিস
  • ০৫ এপ্রিল ২০২৬
রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক…
  • ০৫ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
  • ০৫ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনের নির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৫ এপ্রিল ২০২৬