জাতীয়করণ দাবি

মন্ত্রণালয়ের আশ্বাস প্রত্যাখ্যান, ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষকদের

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
জাতীয়করণের দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

জাতীয়করণের দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি © টিডিসি

শতভাগ উৎসব ভাতা, সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া, চিকিৎসা ভাতা প্রদানের আশ্বাস প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

এ বিষয়ে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের (বিটিএফ) সভাপতি হাবিবুল্লাহ রাজু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। সরকার এর আগেও একাধিক আমাদের আশ্বাস দিয়েছে। তবে এবার আর আশ্বাসে বিশ্বাসী নই। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন অথবা মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।’

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ হিসেবে সরকারি স্বীকৃতি পাবেন

এই শিক্ষক নেতা আরও বলেন, জাতীয়করণের দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার দেশের সব বেসরকারি স্কুল-কলেজে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হবে।

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল রবিবার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

ট্যাগ: আন্দোলন
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬