৩২ নম্বরে ‘আয়নাঘর’ সন্দেহে সেই ভবন থেকে সরানো হচ্ছে পানি

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদস্বরূপ ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িটির পাশেই নির্মাণাধীন ভবনে (যা ‘সিআরই’ র ভবন নামে পরিচিত) উপস্থিত হয় বিক্ষুব্ধ জনতা।

সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে।

এ নিয়ে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থেকে। গুঞ্জন শোনা যায় এখানেও একটি ‘আয়নাঘর’ রয়েছে।

অনেকে দাবি করেন, এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কী রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি থেকেই এই আলোচনা সৃষ্টি হয়। অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়।

ট্যাগ: আয়নাঘর
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬